বিধাননগরে আটক বাংলাদেশী
নিজস্ব সংবাদদাতা: বিধাননগর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বাগজোলা খালের পাশ থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। নাম সুমন শেখ ওরফে জাহিদ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই সে ওই অঞ্চলে বসবাস করত।
তার কাছ থেকে ভারতের সচিত্র পরিচয়পত্র, আধার কার্ডসহ বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে। কীভাবে ভারতের পরিচয়পত্র তার কাছে এল সে বিষয়টি খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। জানা গেছে, স্থানীয় বাসিন্দারাই ওই বাংলাদেশি ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের দাবি, জাহিদ ১০–১২ বছর ধরে এই অঞ্চলেই বসবাস করে। জাহিদ জেরায় জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের যশোরে। বাবা নেই। মা থাকেন সে দেশেই। এদেশে আত্মীয়ের বাড়িতে থাকে। তার দাবি, জন্মের প্রমাণপত্রও তার কাছে আছে। যদিও তন্ময় কুন্ডু নামে স্থানীয় এক ব্যক্তির দাবি, জাহিদ নিজের বক্তব্যের পক্ষে কোনও প্রমাণই দাখিল করতে পারেননি। পুলিশের সামনেই তিনি জাহিদকে ‘জেহাদি’ বলেও দাবি করেন। পুলিশের তরফ থেকে সুমন ওরফে জাহিদকে আটক করা হয়েছে।
