বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

২,২৫০ টাকার জন্য মদ খাইয়ে খুন বন্ধুকে!

04 October, 2026 7:36 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লখনউ: আকণ্ঠ মদ্যপানের পর বন্ধুর পকেট থেকে টাকা হাতিয়ে খুন বন্ধুকে। উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনায় হতবাক গোটা দেশ। জানা গেছে বিরজু এবং শচীন বহু বছরের বন্ধু। প্রায় দিনই তারা একসঙ্গে বসে নেশা করে। ২৮ সেপ্টেম্বর বিরজুর কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন শচীন। কিন্তু বিরজু জানিয়েছিলেন তার কাছে টাকা নেই। নিরূপায় হয়ে নিজের মোটরসাইকেল বন্ধক রেখে টাকা জোগাড় করে শচীন। সেই টাকার কিছু অংশ দিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করার পর অতিরিক্ত টাকায় দুই বন্ধু মিলে মদ্যপান শুরু করেন। বিরজুর বাড়িতেই বসেছিল মদের আসর। বিরজু জানত শচীনের কাছে তখনও কিছু টাকা রয়েছে। সেই টাকা হাতানোর জন্য এবার তিনি শচীনকে মেরে ফেলার ছক কষেন। মদ্যপানের ফলে শচীন বেহুঁশ হয়ে গেলে তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে খুন করেন বিরজু।  এরপর শচীনের পকেট থেকে ২,২৫০ টাকা বের করে নেন এবং দেহটি রাস্তায় ফেলে আসেন। দেহ উদ্ধারের পর তদন্তে নেমে প্রথমে এটিকে দুর্ঘটনা বলে মনে হয়েছিল পুলিশের। কিন্তু বিষয়টি খতিয়ে দেখার পর খুনের বিষয়টি স্পষ্ট হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সনাক্ত করা হয় বিরজুকে। পুলিশ জানিয়েছে, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত।

প্রতিবেদন

Lopa Bhowmik