বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

বাম-তৃণমূলের সমর্থনে এক সদস্যের বিজেপি গ্রাম পঞ্চায়েতে প্রধান

16 September, 2026 6:06 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: মাত্র একজন সদস্য নিয়েই গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধানের পদ দখল করল বিজেপি। বিজেপির রেবা মণ্ডল প্রধান এবং তৃণমূলের মাম্পি পারভিন উপপ্রধান নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছেন উপস্থিত তৃণমূল ও বাম সদস্যরা। আর উপপ্রধান পদেও প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন জানান সভায় উপস্থিত সদস্যরা।
জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২১টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩টি, সিপিএম ৭টি ও বিজেপি মাত্র একটি আসনে জয়ী হয়েছিল। সেই পঞ্চায়েতেই বুধবার প্রধান নির্বাচনের সভাকে ঘিরে সকাল থেকেই গড়ালবাড়ি এলাকায় ছিল উৎসবের আবহ। বেলা দেড়টা নাগাদ পঞ্চায়েত সদস্যরা সভায় পৌঁছন। মোট ২১ জন সদস্যের মধ্যে ১৭ জন সভায় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিজেপির একজন, তৃণমূলের ১৩ জন ও সিপিএমের তিনজন সদস্য ছিলেন।
সভায় প্রধান পদে বিজেপির রেবা মণ্ডলের নাম প্রস্তাব করা হয়। তাঁর নামের প্রস্তাবে উপস্থিত সদস্যরা সমর্থন জানান। এরপরই রেবা মণ্ডল প্রধান নির্বাচিত হন।
অন্যদিকে, উপপ্রধান পদে তৃণমূলের মাম্পি পারভিনের নাম প্রস্তাব করা হয়। সেই প্রস্তাবেও উপস্থিত সদস্যরা সমর্থন জানান। ফলে উপপ্রধান নির্বাচিত হন মাম্পি পারভিন।
প্রধান ও উপপ্রধান নির্বাচনের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে সংবর্ধনা দেওয়া হয়। পরে গড়ালবাড়ির রাস্তায় বের হয় বর্ণাঢ্য মিছিল। গেরুয়া আবিরে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। একমাত্র সদস্য থাকা সত্ত্বেও বিজেপির প্রধান নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik