বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

এসএসকেএম হাসপাতালে গাছ পড়ে মহিলার মৃত্যু !

24 August, 2026 2:26 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার।

সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালের ভিতরে এই ঘটনা ঘটেছে। মৃতার নাম রাহিদা বিবি। বয়স ৪৬ বছর। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা। বীরভূমের নলহাটি থেকে পরিবারের এক সদস্যকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন তিনি। ওই গাছ পড়ে আরও দু’জন আহত হয়েছেন। হাসপাতালের ট্রমা কেয়ারে তাঁদের চিকিৎসা চলছে।

নিম্নচাপের কারণে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলছে। সোমবার সেই ঝড়বৃষ্টির দাপটে এসএসকেএম হাসপাতালে ইউরোলজি বিভাগের ওপিডির সামনে একটি গাছ পড়ে আহত হন রাহিদা। তাঁকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাহিদার এক আত্মীয় আকলিমা বিবি এসএসকেএমের ইউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। তিনিও নলহাটির বাসিন্দা। সেই আকলিমার দেখাশোনার জন্যই নলহাটি থেকে এসেছিলেন রাহিমা। ইউরোলজি বিভাগের বাইরে একটি কংক্রিটের বেঞ্চ রাখা ছিল। সেখানেই রোগীর পরিজনেরা বসেন। সোমবার সকালে ওই বেঞ্চেই বসেছিলেন রাহিমা এবং আরও কয়েক জন। আচমকাই গাছটি পড়ে যায়। তাতে আহত হন রাহিমা ছাড়াও ৬৮ বছরের জিল্লার রহমান এবং ৭৬ বছরের শিস মহম্মদ শেখ। তাঁদের চিকিৎসা চলছে।

আচমকা হাসপাতাল চত্বরে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে ওই গাছটি ভেঙে পড়ায় রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কী ভাবে গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো গাছটির প্রতি আগে থেকেই নজর দেওয়ার কথা প্রশাসনের। টানা বৃষ্টির মাটি আরও আলদা হয়ে গিয়েছে। ভিড়ে ঠাসা সরকারি হাসপাতালে সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে আসা এক রোগীর পরিজন বলেন, আমরা তো এরকমভাবেই গাছের নীচে বিশ্রাম নিই। কখনও কেউ ভাবেনি এরকম হতে পারে।

প্রতিবেদন

Sumantra Mukherjee