বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ নবজাতকের

24 August, 2026 2:46 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

অমরাবতী : মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে।

হাসপাতালের এনআইসিইউ তে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, ভোর সাড়ে ৩টা নাগাদ তৃতীয় তলার এনআসসিইউ-তে একটি চিকিৎসা ন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়। বৈদ্যুতিক সরঞ্জামে প্রযুক্তিগত ত্রুটির থেকে আগুণ লেগে ভেন্টিলেটরে বিস্ফোরণ হয়েই এই দুর্ঘটনা বলে খবর।

প্রশাসন জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।ঘটনার সময় হাসপাতালের এনআইসিইউ ইউনিটে মোট ৩৯টি শিশু ভর্তি ছিল। আগুন মূলত একটি কক্ষে সীমাবদ্ধ থাকলেও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।

ক্ষতিগ্রস্ত অংশে থাকা নয়টি শিশুকেই বের করে আনার চেষ্টা করা হয়। এর মধ্যে তিন নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। বাকি ছয় শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, হাসপাতালের অন্যান্য ৩০ শিশুকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, আগুন লাগার পর ধোঁয়া ও আগুনের তীব্রতায় পরিস্থিতি দ্রুত সংকটজনক হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন আনুমানিক ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মৃত ও আক্রান্ত শিশুরা অত্যন্ত কম ওজনের এবং গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল বলে জানা গেছে।ঘটনার পর হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও চিকিৎসা সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অমরাবতীর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাসপাতালে নিয়মিত ফায়ার অডিট হয়েছে এবং চলতি বছরের অডিটের জন্যও আবেদন করা হয়েছিল।

প্রশাসনের মতে, তদন্তের মূল বিষয় এখন আগুনের সূত্রপাত ঘটানো চিকিৎসা সরঞ্জামটিতে কী ধরনের ত্রুটি ছিল এবং সেটির রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি হয়েছিল কি না তাই খতিয়ে দেখা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনায় গভীর শোক প্রকাশ করে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

মৃত শিশুদের পরিবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আহত বা ক্ষতিগ্রস্ত শিশুদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশও দেওয়া হয়েছে।এদিকে, বিরোধী দলগুলি ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের সরকারি হাসপাতালগুলির অগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক ব্যবস্থার সার্বিক অডিটের দাবি তুলেছে।

ফলে অমরাবতীর এই মর্মান্তিক ঘটনা শুধু তিনটি পরিবারের অপূরণীয় ক্ষতিই নয়, শিশু হাসপাতালে অগ্নিনিরাপত্তা, যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট কারণ এবং কোনো পক্ষের গাফিলতি ছিল কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রতিবেদন

Sumantra Mukherjee