বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

Bollywood: শুটিং সেটের বাইরে পুলিশের জাল: মাদক মামলায় গ্রেপ্তার বলিউড অভিনেতা

24 August, 2026 1:43 AM Arko Banerjee
শেয়ার করুন

মুম্বই: শুটিং চলছিল মালাডের এক স্টুডিয়োয়। সেখান থেকেই গ্রেপ্তার হলেন অভিনেতা ও মডেল রোহুল্লাহ মেহদি। রবিবার কাশিমিরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অভিযানে ধরা পড়েন তিনি।

​মীরা রোডের কাশিমিরা এলাকায় মাদকচক্র ভাঙতে কৌশল নেয় পুলিশ। দহিসর চেক নাকার কাছে ঠাকুর মলের সামনে ‘ডিকয় কাস্টমার’ সাজিয়ে পাতা হয় ফাঁদ। পুলিশের দাবি, ২৮ গ্রাম এমডি পাচারের সময় হাতেনাতে পাকড়াও করা হয় কাসিফ নামের এক ব্যক্তিকে। তাঁকে জেরার মুখেই উঠে আসে মেহদির নাম। এরপরই মালাডের স্টুডিয়োর বাইরে ঘেরাও করে গ্রেপ্তার করা হয় এই অভিনেতাকে। এই ঘটনায় উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৫.৬০ লক্ষ টাকা।

​পুলিশ সূত্রে খবর, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই মাদকের নেটওয়ার্ক। পুলিশি এফআইআরে (নম্বর: ৪৩৭/২০২৬) মেহদিকেই প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মেহদি কাদের কাছে মাদক পাঠাতেন এবং এই চক্রে চলচ্চিত্র জগতের আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ফের অপেক্ষা ‘‌দেশু’‌ ম্যাজিকের 

আরও পড়ুন: সলমনের অভিযোগ, শীর্ষ আদালতে ‘‌কালা হিরণ’‌

​অভিনয়জগতে মেহদির কাজ মূলত ছোট পরিসরেই সীমাবদ্ধ। ২০২৫ সালে শাহিদ কাপুর অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘দেবা’-য় ‘রোহঞ্জ ভাই’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে শাহিদ ছাড়াও পূজা হেগড়ে, পাভেল গুলাটি, কুব্রা সাইত ও গিরিশ কুলকার্নির মতো পরিচিত তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন মেহদি। এছাড়া কয়েকটি ওয়েব সিরিজেও তাঁর উপস্থিতি ছিল। জম্মু-কাশ্মীরের বডগামের বাসিন্দা মেহদি দীর্ঘদিন ধরে মুম্বইয়ের গোরেগাঁওয়ে বসবাস করছিলেন।

​রুপোলি পর্দার ছোটখাটো সাফল্যের আলো ফিকে করে এখন তাঁর বড় পরিচয়—একটি আন্তঃরাজ্য মাদকচক্রের প্রধান অভিযুক্ত। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, গ্ল্যামার দুনিয়ার আড়ালে আর কত দূর প্রসারিত এই চক্রের শিকড়।

প্রতিবেদন

Arko Banerjee