বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

ফের নতুন নিম্নচাপ ঘনাচ্ছে সাগরে

29 October, 2026 8:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। সুতরাং নভেম্বরের শুরুতেও সম্ভবত ভিজতে চলেছে বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া এই নিম্নচাপটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়াতে পারে। তবে সেটি আদৌ ঘুর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা বলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাই এখনই এ বিষয়ে কোনও সতর্কবার্তা জারি করতে চাইছে না মৌসম ভবন। নতুন করে তৈরি হওয়া নিম্নচাপটি এখন অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং তার আশপাশ এলাকায়। মৌসম ভবনের কলকাতা কেন্দ্রের বিজ্ঞানী এইচ আর বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ আন্দামান সাগরের ওপর থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক দিনে সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে। সেটি ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কত ব্যাপক হবে বা আদৌ সেভাবে কোনও প্রভাব ফেলতে পারবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। আবহাওয়াবিদদের মতে, প্রতি বছরই এই সময়টা নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড় তৈরি হওয়ার আদর্শ প্রেক্ষাপট হয়ে থাকে। তাই এই বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

সুতরাং, অর্ণব শক্তি হারিয়ে বাংলাজুড়ে বৃষ্টি ঝরিয়ে খান্ত হলেও এখনই নিম্নচাপ বা ঘুর্ণিঝড়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে এরকমটা ভাবার কোনও কারণ নেই।

প্রতিবেদন

Lopa Bhowmik