বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

ভোটাধিকার রক্ষায় একজোট হওয়ার ডাক মমতার

29 October, 2026 6:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: এসআইআর এবং ভোট চুরির অভিযোগে পথে নামছে বিরোধীরা। ১ নভেম্বর, রবিবার দিল্লির রামলীলা ময়দানে সভা করতে চলেছে ‘ইন্ডিয়া’ গোষ্ঠী। ভোটাধিকার রক্ষার দাবিতে সেই মেগা সমাবেশে ফের একজোট হওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ভোট চুরির অভিযোগের জবাব চাই, নীরবতা নয়। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ হবে ইন্ডিয়া জোট। ভোট চুরির বিরুদ্ধে এই লড়াই আসলে প্রত্যেক ভারতীয়ের নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার অধিকার রক্ষার লড়াই। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও ভোট লুটের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন তিনি। এই সমস্ত অভিযোগের জবাব দিতে হবে বলেও স্পষ্ট জানিয়েছেন মমতা ।ভোট প্রক্রিয়ার একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, ইভিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটারদের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও সংশয় রয়েছে। একইসঙ্গে ভোটার তালিকা এবং ভোট গণনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই বিষয়গুলির যথাযথ জবাব চেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোটারদের অধিকার রক্ষার এই লড়াইয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রছাত্রী, যুবসমাজ, মহিলা, শ্রমিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মমতা। তাঁর মতে, গণতন্ত্রে ভোটের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অধিকার নিয়ে প্রশ্ন উঠলে চুপ করে বসে থাকা যায় না।
আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের এই কর্মসূচি ঘিরে বিরোধী শিবিরের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। ভোটার তালিকা সংশোধন, ইভিএমের ভূমিকা এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিরোধীদের অভিযোগ আগেও সামনে এসেছে। এবার সেই বিষয়গুলিকে সামনে রেখেই গণতন্ত্র ও সংবিধান রক্ষার বার্তা দিতে চাইছে বিরোধী জোট।

প্রতিবেদন

Lopa Bhowmik