বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

29 October, 2026 5:33 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুর্নবিন্যাস মামলায় কোনও অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট । এই সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। তবে মামলা খারিজ নয়। পরের শুনানিতে উভয়পক্ষের হলফনামা জমার নির্দেশ দিয়েছে আদালতের। ফলে আপাতত কলকাতা পুরসভার ভোটে কোনও বাধা থাকছে না।  হাইকোর্ট জানিয়েছে, এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আগামী তিন সপ্তাহের মধ্যে। পাশাপাশি বিরোধীরা চার সপ্তাহের মধ্যে উত্তর দেবে। ৬ সপ্তাহ পরে মামলার শুনানি হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী কোনও স্থগিতাদেশ না থাকায় পুরসভার ভোট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালনা করতে প্রশাসনিক স্তরে আর কোনও আইনি জটিলতা রইল না ।
বুধবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেখানে কেন এত দিন ধরে চলা প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে মামলা করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। পাশাপাশি, পুরসভার কমিশনার যেভাবে পুনর্বিন্যাসের প্রস্তাব পাঠিয়েছেন, তার পিছনে নির্দিষ্ট কোনও নিয়ম রয়েছে কি না, তা জানতে চান তিনি। তাঁর এও প্রশ্ন ছিল, ডিলিমিটেশন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলার পর এখন কেন আদালতের দ্বারস্থ হলেন মামলাকারী।
এর উত্তরে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, গোটা প্রক্রিয়াটি যুক্তিহীন এবং পুরসভার প্রশাসকের ডিলিমিটেশন নিয়ে পদক্ষেপ করার কোনও আইনি অধিকার নেই।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের জন্য সম্ভাব্য বুথ সংখ্যা ৪ হাজার ৭১১টি। মোট ভোট কর্মী প্রয়োজন প্রায় ২২ হাজার ৬০০ জন। আগামী ৩ নভেম্বর থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

প্রতিবেদন

Lopa Bhowmik