বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

গুয়াহাটির হোটেলে শুটআউট, মৃত ৫, জখম কমপক্ষে ৪

27 October, 2026 8:34 AM Lopa Bhowmik
শেয়ার করুন

গুয়াহাটি:‌ ভয়াবহ ঘটনা গুয়াহাটির হোটেলে। এলোপাথারি গুলি চালালো এক দুষ্কৃতি। ঘটনায় প্রাণ গেল ৫ জনের। মৃতদের মধ্যে ২ জন মহিলা। গুরুতর জখম ৪। তারমধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দেহগুলি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
সোমবার রাতের ঘটনা। দক্ষিণ সারানিয়ার উলুবারি এলাকার বিলাস ইন হোটেলে হানা দেয় ওই দুষ্কৃতি। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবর্ষণ। পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় হোটেলে থাকা লোকজন ও স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। ১ জন মারা যান হাসপাতালে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে গুয়াহাটির মহানগরী পুলিশ। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত জানিয়েছেন, এরকম অনভিপ্রেত একটি ঘটনায় সকলেই স্তম্ভিত। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর মূল অভিযুক্ত চম্পট দিলেও পরে তাকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তাকে জেরা করে ঘটনার নেপথ্য কারণ জানার চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই হোটেলটির লিজ চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই গোলমাল চলছিল। জমি ও হোটেল পরিচালন সংক্রান্ত ঝামেলা চরমে পৌঁছে গিয়েছিল। তার ফলেই এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হলেই নিশ্চিতভাবে বলা যাবে। কিন্তু প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সম্পত্তিগত বিবাদের কারণেই এই ঘটনা।

 

প্রতিবেদন

Lopa Bhowmik