বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

ব্যালন ডি‘‌অর ২০২৬ জিতে নিলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, পঞ্চম স্থানে মেসি

27 October, 2026 7:35 AM Lopa Bhowmik
শেয়ার করুন

লন্ডন:‌ ইংল্যান্ডের লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে প্রকাশিত হল ২০২৬ সালের ব্যালন ডি‘‌অর র‌্যাঙ্কিং। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত এই পুরস্কার জিতে নিলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্টাইকার সরাসরি পরাজিত করলেন তার দুই প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে এবং লামিন ইয়ামালকে।
হ্যারি কেইনের এই জয় ব্রিটিশ ফুটবলের জন্য এক মাইলফলক। ২০০১ সালে মাইকেল ওয়েনের জয়ের পর আরেকজন ইংরেজ খেলোয়ারের ব্যালন ডি‘‌অর জিততে সময় লেগে গেল আড়াই দশক। স্টানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান এবং মাইকেল ওয়েনের পর কেইন ইতহাসের পঞ্চম ইংরেজ খেলোয়াড় হিসেবে এই বিরল সম্মান জিতে নিলেন।
ইংল্যান্ডের এই অধিনায়ক বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫–২০২৬ মরশুমে প্রায় ভেলকি দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন মোট ৭৩টি। তার এই চমৎকার ফর্মের সুবাদেই এমবাপে এবং ইয়ামালের মতো কঠিন প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই সম্মান পকেটে ভরলেন কেইন।
এছাড়াও হ্যারি কেইন ৪৫ বছরের মধ্যে বায়ার্ন মিউনিখের প্রথম খেলোয়াড় যিনি ব্যালন ডি‘‌অর জিতলেন। এর আগে ১৯৮১ সালে এই জার্মান ক্লাবটির সর্বশেষ খেলোয়ার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন কার্ল–হাইনৎস রুমেনিগে।
কেইন ব্যালন ডি‘‌অর জেতার পরই আয়োজকরা পরবর্তী র‌্যাঙ্কিং ঘোষণা করেন। এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে এবং লামিন ইয়ামাল পেয়েছেন তিন নম্বর স্থান। এএস মোনাকোর হয়ে একটি চমৎকার মরশুম কাটানোর পর, ২০১৭ সালে সপ্তম স্থান অর্জনের মাধ্যমে শুরু করে টানা ৯টি মরশুমে ব্যালন ডি‘‌অর–এর সেরা দশে থেকে একজন ফরাসি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন এমবাপে। এই তালিকার পঞ্চম স্থানটি দখল করেছেন লিওনেল মেসি।

প্রতিবেদন

Lopa Bhowmik