বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

মুম্বই ইন্ডিয়ান্সের নতুন কোচ কায়রন পোলার্ড

24 October, 2026 2:11 PM UTSAB RC
শেয়ার করুন

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচের দায়িত্ব পেলেন কায়রন পোলার্ড। মাহেলা জয়বর্ধনের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অলরাউন্ডারকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। গত মরসুম পর্যন্ত তিনি ছিলেন দলের ব্যাটিং কোচ। মুম্বইয়ের সমর্থকদের কাছে তিনি ‘ঘরের ছেলে’ নামেই পরিচিত।

টানা ১৩ বছর মুম্বইয়ের হয়ে আইপিএল খেলার পর ২০২৩ সালে ব্যাটিং কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করেন পোলার্ড। এ বার তাঁর সামনে আরও বড় দায়িত্ব। ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার এখনও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। কিছু দিন আগেই জয়বর্ধনেকে সরানোর কথা ঘোষণা করেছিল মুম্বই। তার পর থেকেই পাঁচ বারের আইপিএল জয়ীদের পরবর্তী কোচ নিয়ে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত ২০১০ সাল থেকে দলের সঙ্গে জড়িয়ে থাকা পোলার্ডের ওপরই ভরসা রাখল ফ্র্যাঞ্চাইজ়ি।

গত কয়েকটি মরসুমে প্রত্যাশামতো ফল করতে পারেনি মুম্বই। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাহর মতো তারকা থাকা সত্ত্বেও দলের ঐক্যে ঘাটতি চোখে পড়েছে। সম্ভবত সেই কারণেই পোলার্ডকে বাছা হয়েছে। দলের উত্থান-পতন, বদল এবং মুম্বইয়ের পরিবেশ ও সংস্কৃতি তাঁর ভালোভাবেই জানা। আশা করা হচ্ছে, সব সমস্যা কাটিয়ে তিনি দলকে আবার সাফল্যের পথে ফেরাতে পারবেন।

মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা অম্বানি বলেছেন, পোলার্ড মাত্র ২২ বছর বয়সে দলে যোগ দিয়েছিলেন এবং গত ১৬ বছর ধরে তিনি মুম্বই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। খেলোয়াড় হিসেবে তিনি দলকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। নীতার বিশ্বাস, নতুন ভূমিকাতেও পোলার্ড একই নিষ্ঠা, আন্তরিকতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবেন।

প্রতিবেদন

UTSAB RC