বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

অন্যরকম দুর্গাপুজো

26 October, 2026 8:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সৌমিতা বসু

দুর্গাপুজোর আগে অভিনব আয়োজন সুর–সংস্থা মিউজিক্যাল ফিঙ্গার্সের। সংগঠনের সমাজ সেবামূলক শাখা ‘ফেথ’–এর উদ্যোগে ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লি উত্তর কলকাতার সোনাগাছি এলাকায় হয়ে গেল একটি অন্যরকম অনুষ্ঠান। এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ওই অঞ্চলের মহিলা ও শিশুদের জন্য কাজ করা সংগঠন ‘উমার স্বপ্ন’। পতিতা পল্লির মহিলাদেরও সর্বজনীন এই উৎসবের আনন্দে সামিল করে তুলতে ‘‌ফেথ’‌–এর পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছিল নতুন পোশাক। এখানকার বাচ্চাদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। দেওয়া হয় চকোলেট এবং উপহার। সঙ্গে ছিল ছবি আঁকার খাতা, পরীক্ষার সরঞ্জাম ইত্যাদি। উপহার তুলে দেওয়া হয় ‘উমার স্বপ্ন’–র প্রতিটি সদস্যের হাতেও। প্রতি বছরই নিয়ম করে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে ‘ফেথ’। উদ্দেশ্য তাদের সীমিত সাধ্যের মধ্যেই কিছু মানুষের মুখে হাসি ফোটানো। এই ভাবনা থেকেই সংস্থাটি পার করে ফেলেছে প্রায় এক যুগ।
মিউজিক্যাল ফিঙ্গারস মূলত একটি ইন্সট্রুমেন্টাল গ্রুপ। যেখানে গান–বাজনা শেখানো হয়। তবে মূলত শেখানো হয় বাদ্যযন্ত্র। কোনও সমাজসেবী সংগঠন না হয়েও তাদের এই প্রয়াস ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। আসলে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকেই ‘‌ফেথ’‌ তৈরির কথা প্রথম মাথায় আসে প্রখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী শাঁওলি সেনের। সেই ভাবনা থেকেই তাঁর সংস্থা মিউজিক্যাল ফিঙ্গারসের একটি শাখা হিসেবে জন্ম নেয় ‘‌ফেথ’‌।
এদিনের অনুষ্ঠানে ‘‌ফেথ’‌–এর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ‘উমার স্বপ্ন’–র সম্পাদিকা নমিতা ভট্টাচার্য, আর জে অরবিন্দ প্রমুখ। সঙ্গে ছিলেন মিউজিক্যাল ফিঙ্গারস পরিবারের প্রত্যিটি সদস্যও। নিষিদ্ধ পল্লির খুদেরা এদিন মাতিয়ে দিল অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

প্রতিবেদন

Lopa Bhowmik