বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী স্কুলস্তরেই পড়ুয়াদের রাষ্ট্রবাদ দরকার: মুখ্যমন্ত্রী আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, জখম ১২ প্রয়াত যোগেন চৌধুরীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

চিকিৎসা গাফিলতিতে কিশোরের মৃত্যুর অভিযোগ, মেডিকেল কলেজে পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিবার সদস্যদের

25 October, 2026 5:05 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজে রোগীর মৃত্যুর জের। হাসপাতাল চত্বরে বিক্ষোভ পরিবার সদস্যদের। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হল পুলিশকে।

সূত্রের খবর, হাওড়ার আন্দুলের বাসিন্দা এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিবারের অভিযোগ, পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হলেও ভুল চিকিৎসা হয়েছে তাঁদের ছেলের। চিকিতসকদের গাফিলতিতেই তাঁর মৃত্যু ঘটেছে। হাসপাতাল থেকে নাবালকের মৃত্যুর খবর পেয়েই চড়াও হয় পরিবার। পরিবার ও প্রতিবেশীরা মেডিকেল কলেজে এসে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। পরিবার সদস্যদের কয়েক জনকে আটক করেছে বলেও জানা গিয়েছে।

রবিবার পেটে ব্যথা নিয়ে কলকাতা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি হয় হাওড়ার আন্দুলের এক ১১ বছরের নাবালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকের নাম তার নাম পবন যাদব। দুর্গাপুজোর সময় কলকাতায় মামার বাড়িতে আসে পবন। কলকাতাতেই অসুস্থ হয়ে পড়ে পবন। রবিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, জুনিয়র চিকিৎসকরা তার চিকিৎসা করছিলেন। অভিযোগ, পবনকে পরপর দুটি ইঞ্জেকশন দেওয়া হয় পবনকে। দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় পবনের। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে নাবালককে।

পরিবারের অভিযোগ, মৃত্যুর পরেও ছেলের দেহ দেখতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই মেডকেল কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন নাবালকের পরিবারের সদস্যরা। পরিবার সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। হেলমেট দিয়ে মারধর করা হয়। পুলিশকর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। আত্মরক্ষার তাগিদে পালটা লাঠিচার্জ করে পুলিশ। এরপর কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়।
প্রতিবেদন

UTSAB RC