বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী স্কুলস্তরেই পড়ুয়াদের রাষ্ট্রবাদ দরকার: মুখ্যমন্ত্রী আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, জখম ১২ প্রয়াত যোগেন চৌধুরীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

জামিন পেতেই ক্ষুব্ধ এলাকাবাসী, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল তৃণমূল নেতাকে

25 October, 2026 3:23 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম : ভোট-পরবর্তী হিংসার মামলায় জামিনে ছাড়া পেয়েই ফের মানুষকে ভয় দেখানোর অভিযোগ। এবার আমোদপুরের ঈশ্বরপুর এলাকায় সাইথিয়া ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তাহেরুল শেখকে কোমরে দড়ি পরে ঘোরাল এলাকাবাসী।

স্থানীয় সূত্রে খবর, ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে তাহেরুল শেখকে ধরে ফেলেন এবং তাঁর কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরান। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে আমোদপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও নিরাপত্তার খাতিরে তাঁকে আটক করে রাখা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।

এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি করেছে বিজেপি শিবির। গেরুয়া নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষ এই ধরনের বেআইনি কাজকে প্রশ্রয় দেয় না। তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক ও সন্ত্রাসের অভিযোগ আছে। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই স্থানীয় বাসিন্দারা এমন পদক্ষেপ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসন স্বক্রিয়ভাবে কোনও পদক্ষেপ করে কিনা, সেটাই এবার দেখার।

প্রতিবেদন

UTSAB RC