বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

রামলালার জন্মদিনে ক্রেনে চাপিয়ে পরিক্রমা বিশাল হনুমানের মূর্তি

19 October, 2026 5:24 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দুর্গাপুর: রামলালার জন্মদিন উপলক্ষে উৎসবের আবহে মাতল ইস্পাত নগরী। বর্ণাঢ্য বাইক র‍্যালি থেকে শুরু করে ক্রেনের সাহায্যে শহর পরিক্রমা করানো হল সুবিশাল হনুমানজির মূর্তি। এটিই ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। এদিন বিশালাকার হনুমানজির মূর্তিটিকে ক্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। যা দেখতে শয়ে শয়ে মানুয় রাস্তার দুধারে জড়ো হন। পাশাপাশি শ্রীরাম, সীতা, ভরত ও শত্রুঘ্নের মূর্তি নিয়েও বর্ণাঢ্য শোভাযাত্রা দুর্গাপুর শহর পরিক্রমা করে। রামলালার জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই ধর্মীয় শোভাযাত্রায় বাইক র‍্যালিও বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। গেরুয়া আবহ, ভক্তদের উচ্ছ্বাস এবং বিশালাকার হনুমানজির মূর্তিকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দুর্গাপুর সহ সংলগ্ন এলাকাগুলিতে।

প্রতিবেদন

Lopa Bhowmik