কুণাল ঘোষের বিরুদ্ধে নতুন এফআইআর, অষ্টমীর দুপুরেই তলব থানায়
সংবাদদাতা, কলকাতা: মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের নামে ফের এফআইআর হল নারকেলডাঙা থানায়। আজ সোমবার দুপুরেই তাঁকে তলব করা হয়েছে থানায়। পুলিশ সূত্রে খবর, বিজেপির পক্ষ থেকে তৃণমূল নেতার নামে একটি নতুন এফআইআর দায়ের হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই থানায় ডেকে পাঠান হয়েছে কুণালকে।
কিছুদিন আগেই কুণাল ঘোষের ওপর দুবার হামলা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি নিজেই। উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা, কাচ ভাঙার অভিযোগ তুলেছিলেন কুণাল। এর ঠিক একদিন পরেই তাঁর নিজের কেন্দ্র বেলেঘাটাতেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কুণালের ওপর হামলার অভিযোগ উঠেছিল। সে সময় অস্ত্র নিয়ে তাঁর গাড়ির ওপর চড়াও হওয়ার অভিযোগ এনেছিলেন কুণাল। সেই ঘটনার পর তিনি নিজেই থানায় হাজির হয়েছিলেন অভিযোগ জানাতে। জানা গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিজেপি–র পক্ষ থেকেই পাল্টা অভিযোগ করা হয়েছে থানায়। জানা গেছে, দুপুরে থানায় যাবেন কুণাল।
