বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

ট্রাফিক আইনে ধরপাকড়, পঞ্চমীর থেকে ষষ্ঠীতে বাড়ল মামলা ও গ্রেপ্তারি, নজর সপ্তমীতে

17 October, 2026 3:10 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো শুরু হতেই রাতের কলকাতায় ট্রাফিক আইনে ধরপাকড় বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে মামলা ও গ্রেপ্তারি। প্রতি বছরের মতো এ বারও বেপরোয়া গাড়ি ও বাইকের দৌরাত্ম্য ঠেকাতে নজরদারি আরও কড়া করেছে কলকাতা পুলিশ। পঞ্চমীর রাত থেকেই শুরু হয়েছে ধরপাকড়, ষষ্ঠীর রাতেও মামলা ও গ্রেপ্তারির সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে।

লালবাজারের প্রকাশিত তালিকা অনুযায়ী, ষষ্ঠীর রাতে মোট ৪১০টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৫ জনকে। ৮৫টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাইকে তিন জন সওয়ারির অভিযোগে মামলা হয়েছে ১৮৯ জনের বিরুদ্ধে। বেপরোয়া গাড়ি ও বাইক চালানোর অভিযোগে ৬৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যান্য ট্রাফিক আইন ভাঙায় মোট ৯৫টি মামলা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ২.৪ লিটার মদওয়

পঞ্চমীর রাতে মামলা হয়েছিল ৩৩৪টি এবং গ্রেপ্তার হয়েছিলেন ২৮ জন। অর্থাৎ ষষ্ঠীতে মামলার সংখ্যা যেমন বেড়েছে, তেমনই গ্রেপ্তারি প্রায় দ্বিগুণেরও বেশি।  ষষ্ঠীর রাতে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে কেউ ধরা পড়েননি। ফলে এই ক্ষেত্রে মামলার সংখ্যা শূন্য।তবে নিয়ম ভাঙার ঘটনা যে থামেনি, তার প্রমাণ শহরের একটি দুর্ঘটনা। আনন্দপুর এলাকায় মত্ত অবস্থায় হেলমেট ছাড়া বাইক চালানোর সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর।

প্রতিবেদন

UTSAB RC