বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

‌হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি

16 October, 2026 11:29 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি অসুস্থ। ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গেছে, বুকে সংক্রমণ হয়েছে তাঁর। শুক্রবার সন্ধেয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দ্রুত শুরু করা হয় চিকিৎসা। সাহপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
এদিন সন্ধে ৭টা নাগাদ লালকৃষ্ণ আদবানিকে ওই হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। ৯৮ বছর বয়সী বিজেপির এই নেতা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। এর আগে গত মে মাসেও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ১৯৮৬-১৯৯০, ১৯৯৩-১৯৯৮ এবং ২০০৪-২০০৫-এই তিন মেয়াদে দলের সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন আদবানি। অটল বিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন এনডিএ সরকারে তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ–প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik