বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

দিল্লিতে ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনাল্ডো, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কী নিয়ে হল বৈঠক?

16 October, 2026 4:41 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি, ১৬ অক্টোবর: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ও তৃণমূল স্তরে পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাড়সের সঙ্গে বৈঠক করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। সাক্ষাতের সময় মন্ত্রীর হাতে ব্রাজিলের ৯ নম্বর জার্সি তুলে দেন ‘ও ফেনোমেনো’।

বৈঠকে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প ও ‘অস্মিতা’ লিগের প্রসঙ্গও ওঠে। সুযোগ ও গুণগত মানের ফারাক ঘুচিয়ে আরও প্রতিভা খুঁজে বের করার বিষয়ে ব্রাজিলের যুব অ্যাকাডেমি ও কোচিং মডেলের অভিজ্ঞতা ভাগ করে নেন রোনাল্ডো।

সামাজিক মাধ্যমে তাঁর ২৯ মিলিয়নের বেশি অনুগামীকে তিনি লেখেন, এই বৈঠক ভারত সরকারের সঙ্গে কাজ করার দরজা খুলে দিল এবং আশা করি এই সংযোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার হবে। খাড়সেও সাক্ষাৎকে স্মরণীয় বলে উল্লেখ করেছেন।

দিল্লি সফরে দিল্লি গলফ ক্লাবেও গিয়েছিলেন রোনাল্ডো। হাসিমুখে জানান, পেশাদার গলফ খুবই কঠিন, তাঁর কাছে ফুটবল অনেক সহজ।

দু’বারের বিশ্বকাপজয়ী (১৯৯৪, ২০০২) রোনাল্ডো ২০০২-এর ফাইনালে জার্মানির বিরুদ্ধে জোড়া গোল করে ব্রাজিলকে রেকর্ড পঞ্চম শিরোপা এনে দিয়েছিলেন।

প্রতিবেদন

UTSAB RC