বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

১৭ ঘণ্টা ট্রেন লেট, কামারকুন্ডু স্টেশনে বিক্ষোভ, ষষ্ঠীর সকালে চরম দুর্ভোগে যাত্রীরা

16 October, 2026 12:44 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, হুগলি : ষষ্ঠীর সকালেই চরম দুর্ভোগের শিকার হুগলি লাইনের রেলযাত্রীরা। যাত্রীদের বিক্ষোভের জেরে কামারকুন্ডু স্টেশনে আটকে রইল একাধিক দূরপাল্লার ট্রেন। ট্রেন নিয়মিতই দেরি করে  চলার অভিযোগে পুজোর দিনকেই প্রতিবাদ হিসেবে বেছে নেন যাত্রীরা। তাঁদের তুমুল বিক্ষোভে প্রায় এক ঘণ্টা আটকে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস।

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পৌঁছনোর কথা থাকলেও শুক্রবার সকাল সাড়ে ৬টায় কামারকুন্ডুতে পৌঁছয় আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। অনেকেরই অভিযোগ, এমন লেট হওয়ার বিষয়টি ব্যতিক্রম নয়।বিক্ষোভকারীদের অভিযোগ,  প্রায়ই ট্রেন দেরিতে চলা নিয়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। এদিন ট্রেন দেরি করায়  রেললাইনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। পুজোর দিন ট্রেন লেট হওয়ায় নিত্যযাত্রীরাও সমস্যায় পড়েছেন। ঠাকুর দেখার উদ্দেশে যারা কামারকুন্ডু লাইন দিয়ে হাওড়া আসবেন, তাঁরাও আসতে পারেননি। তার ফলে ষষ্ঠীর সকালেই চরম দুর্ভোগে ওই লাইনের ট্রেনযাত্রীরা।

প্রতিবেদন

UTSAB RC