বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‌গণধর্ষণে পুরুষের সমান অভিযুক্ত হতে পারেন নারীও! ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের

16 October, 2026 1:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের। বলা হয়েছে, শারীরিক ভাবে ধর্ষণ না করলেও গণধর্ষণে সমান অভিযুক্ত হতে পারেন নারীও।এক্ষেত্রে আদালতের মত, ভারতীয় দণ্ডবিধিতে গণধর্ষণের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সে বিষয়ে যে শাস্তির বিধান রয়েছে,  লিঙ্গভেদে তা আলাদা হতে পারে না।

একটি মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করেন বিচারপতি। একটি গণধর্ষণের মামলায় মহিলা অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। সেখানে এক মহিলার বিরুদ্ধে গণধর্ষণে সক্রিয়ভাবে সহযোগিতা করার অভিযোগ ছিল। সেই চার্জকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়। অভিযুক্তের পক্ষে তার আইনজীবী সওয়াল করতে গিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারা উল্লেখ করেন। বলেন, ভারতীয় আইনে ধর্ষণের যে সংজ্ঞা রয়েছে, তাতে অপরাধী হিসেবে কেবল পুরুষদের কথাই নির্দিষ্ট করা হয়েছে। সে ক্ষেত্রে কোনও নারীকে কখনওই এই ঘৃণ্য অপরাধে অভিযুক্ত করা যায় না। এরপরই অভিযুক্তের আইনজীবীর যুক্তি খারিজ করে দেন বিচারপতি। বলেন, ৩৭৬ডি ধারায় ‘কোনও একটি নির্দিষ্ট অভিপ্রায়ে কাজ করা এক বা একাধিক ব্যক্তি’র কথা উল্লেখ করা হয়েছে। অপরাধে সহায়তা করেছেন বা অপরাধের সুযোগ করে দিয়েছেন, এমন যে কোনও ব্যক্তিই এর আওতায় পড়েন। এটা তাঁর লিঙ্গের ওপর নির্ভর করে না। অপরাধ ঘটানোর জন্য তিনি শারীরিক ভাবে সক্ষম কি না, তাও এ ক্ষেত্রে বিচার্য হতে পারে না।
দিল্লি হাইকোর্টের এই রায়কে যুগান্তকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আইনের ৩৭৬ ডি ধারার এই ফাঁক গলেই বহু অপরাধী এর আগে রেহাই পেয়ে গেছে। অথবা অপরাধে প্ররোচনা বা অপরাধমূলক ষড়যন্ত্রের মতো লঘু ধারা যোগ করা হতো অভিযুক্তদের ক্ষেত্রে। যা ভারতীয় আইনের ক্ষেত্রে মোটেই আশার কথা ছিল না। কারণ, দলবদ্ধ যৌন অপরাধের ক্ষেত্রে নারীদের ভূমিকা নিয়ে আইনের বিধি বরাবরই অস্পষ্ট ছিল। তার সুযোগ নিয়ে নারীরা এত দিন গণধর্ষণের মতো গুরুতর অভিযোগও পাশ কাটিয়ে যেতেন। এই রায়ে সেই জট কাটল। এদিকে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, গণধর্ষণে কোনও মহিলার সক্রিয়তা প্রমাণ হলে তিনিও ধর্ষণকারী পুরুষের মতোই একই অপরাধে অপরাধী বলে বিবেচিত হবেন এবং যথাযোগ্য শাস্তি পাবেন।

প্রতিবেদন

Lopa Bhowmik