বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মাঠের ধারে অজ্ঞাতপরিচয় শিশুর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

16 October, 2026 1:19 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি:  শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাগডোগরায়। ষষ্ঠীর দিন সকালে পানিয়াল গ্রাউন্ডের পিছনে একটি শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তও শুরু করেছে। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।কীভাবে শিশুটির দেহ ওই এলাকায় এল, মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।শিশুটির পরিচয় শনাক্ত করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপও করেছে পুলিশ। দেহ উদ্ধারের পর শুরু হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া।

কে ওই শিশুর দেহ ফেলে গিয়েছে, এর সঙ্গে কোনও অপরাধ সংক্রান্ত কার্যকলাপ জড়িয়ে কিনা, তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এলে ছবিটা অনেকটা স্পষ্ট হবে। এমনই জানিয়েছে পুলিশ। পুজোর আগে এমন ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

প্রতিবেদন

UTSAB RC