বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

সোহমের আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেপ্তার হবেন অভিনেতা?

14 October, 2026 6:30 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিনেতা তথা, প্রাক্তন তৃণমূল সাংসদ সোহম  চক্রবর্তীর  আগাম জামিনের আর্জি খারিজ  হাইকোর্টে। তরুণ দাস নামে বালুরঘাটের বাসিন্দা এক যুবক দাবি করেন, একটি বাংলা ছবি তৈরির জন্য সোহমের সংস্থাকে ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু বহু বছর পেরিয়ে গেলেও সেই টাকায় সিনেমা তৈরির কোনও নামগন্ধই দেখা যায়নি। ওই ব্যক্তির দাবি, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। এরপরই অভিনেতার প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেনমেন্ট’-এর বিরুদ্ধে  আদালতের দ্বারস্থ হন তরুণ দাস। এরপরই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান সোহম। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে ওঠে সেই মামলা। তখনই সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। ফলে অভিনেতার গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হল। অভিযোগকারী জানিয়েছেন,  বাগুইআটির একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকা লেনদেন হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পরেও সিনেমার কাজ বিন্দুমাত্র এগোয়নি।

তবে এটাই প্রথম নয়। গত জুন মাসে কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন  ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। ‘লাল সুটকেসটা কোথায়’ নামের এক ছবির জন্যেই ওই টাকা সোহম নিয়েছিলেন বলে জানান। অভিযোগ পরবর্তীতে সেই সিনেমা হয়নি। সোহম টাকাও ফেরত দেননি। অভিযোগকারীর দাবি, টাকা চাওয়া হলে সোহম নিজের ‘বিধায়ক’ পরিচয় দিয়ে হুমকি দিয়েছিলেন।

 

 

প্রতিবেদন

Lopa Bhowmik