ভবানীপুরে কুপিয়ে খুন, অভিযুক্ত মৃতের দাদা
সংবাদদাতা, কলকাতা : ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। অভিযোগের তির দাদার দিকে। দক্ষিণ কলকাতার ভবানীপুরের ঘটনা। দাদা চন্দন হেলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম সুরজ হেলা। বয়স ৩৩। জানা গেছে, যতীন দাস পার্কের ভেতরে ১৯ ও ২০ নম্বর অস্থায়ী কোয়ার্টারের সামনে শুক্রবার দুই ভাইয়ের বচসা বাঁধে। তা মোড় নেয় মারামারিতে। আচমকাই চন্দন অস্ত্র বের করে সুরজের ওপর হামলা চালায় বলে অভিযোগ। চিকিৎসার শুনে এলাকার লোকজন ছুটে এসে সুরজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এলাকার বাসিন্দারাই তাকে হাসপাতালে নিয়ে যান। ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অস্ত্রটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের জামাকাপড় এবং অন্যান্য তথ্যপ্রমাণ ফরেনসিকে পাঠানো হচ্ছে। অন্যদিকে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। অভিযুক্তকে জেরা করে কারণ জানার চেষ্টা চালানো হবে। স্থানীয়রা জানিয়েছেন, চন্দন এবং সুরজ দুজনেই অবিবাহিত। তারা বিভিন্ন নেশায় তাঁরা আসক্ত ছিলেন।
