বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মহাষ্টমীতে বেলুড় মঠে অঞ্জলি দেবেন? দুর্গাপুজোর সূচি ঘোষণা মঠ কর্তৃপক্ষের

09 October, 2026 12:35 PM UTSAB RC
শেয়ার করুন

বেলুড় মঠে দুর্গাপুজো সবার কাছেই একদম আলাদা। বেলুড় মঠে পুজো দেখার জন্য পুজোর চারটে দিন এখানেই আসেন ভক্তরা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বেলুড় মঠে দুর্গাপুজো হয়। তাই অন্য জায়গার পুজো থেকে বেলুড় মঠের নিয়ম একটু আলাদা। এবার তাঁদের সূচি ঘোষণা করল মঠ কর্তৃপক্ষ।

বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘন্ট
(বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী)
বঙ্গাব্দ ১৪৩৩ / খ্রিস্টাব্দ ২০২৬

* ষষ্ঠী — ২৯ আশ্বিন (১৬ অক্টোবর), শুক্রবার
শ্রীশ্রীদেবীর কল্পারম্ভ — সকাল ৬:০০টা
শ্রীশ্রীদেবীর বোধন — সন্ধ্যা ৬:১৫টা
* ষষ্ঠী (অতিরিক্ত পূজা)— ৩০ আশ্বিন (১৭ অক্টোবর) শনিবার
পূজা শুরু — ভোর ৫:৪০টা
শ্রীশ্রী মা দুর্গার আমন্ত্রণ ও অধিবাস — সন্ধ্যা ৬:১৫টা
* সপ্তমী— ১ কার্তিক (১৮ অক্টোবর) রবিবার
মহাসপ্তমীবিহিত পূজারম্ভ — ভোর ৫:৪০টা
* মহাষ্টমী— ২ কার্তিক (১৯ অক্টোবর) সোমবার
মহাষ্টমীবিহিত পূজারম্ভ — ভোর ৫:৪০টা
কুমারী পূজা — সকাল ৯:০০টা
সন্ধিপূজা — সকাল ১০:২৮টা থেকে ১১:১৬টা
* মহানবমী— ৩ কার্তিক (২০ অক্টোবর) মঙ্গলবার
মহানবমীবিহিত পূজারম্ভ — ভোর ৫:৪০টা
হোম — শ্রীশ্রী মা দুর্গার ভোগারতির পর
* বিজয়া দশমী— ৪ কার্তিক (২১ অক্টোবর) বুধবার
দশমীবিহিত পূজারম্ভ— সকাল ৬:৩০টা
দর্পণ বিসর্জন — সকাল ৮:৩০টার মধ্যে
প্রতিমা বিসর্জন ও শান্তিজল প্রদান — সন্ধ্যায় শ্রীশ্রী ঠাকুরের আরতির পর
অন্যান্য অনুষ্ঠান
পুষ্পাঞ্জলি:
১৮, ১৯ ও ২০ অক্টোবর—প্রতিদিন দুপুরের ভোগারতির পর।
পুষ্পাঞ্জলির জন্য ফুল, বেলপাতা ইত্যাদি সঙ্গে আনতে ভক্তদের অনুরোধ করা হচ্ছে।
সন্ধ্যার আরতি:
১৮, ১৯ ও ২০ অক্টোবর—শ্রীশ্রী ঠাকুরের আরতির পর, সন্ধ্যা ৬:৩০টা।
প্রসাদ বিতরণ:
দুপুর ১২:০০টা
স্থান: মা সারদা সদাব্রত ভবন

প্রতিবেদন

UTSAB RC