পঞ্চম রাউন্ডেই ৪১,৫০০ ভোটের লিড বিজেপির হাসিরানি রথের, রেজিনগরেও এগিয়ে শাখারভ
সংবাদদাতা, কলকাতা: পঞ্চম রাউন্ডেই ছবি পরিষ্কার। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৪১,৫০০ ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস ও তৃতীয় স্থানে সিপিআই। রেজিনগরে ২৩,১৮৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার। দ্বিতীয় স্থানে হুমায়ুনের দল এজেইউপি এবং তৃতীয় স্থানে কংগ্রেস। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি কেন্দ্রেই ১৫ রাউন্ড গণনা হবে।
গণনার শুরু থেকেই নন্দীগ্রামে অনেকটাই এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ। দ্বিতীয় স্থানে কংগ্রেসের মিলন প্রধান। রেজিনগরে পোস্টাল ব্যালট গণনার পরই ২০০০ ভোটে এগিয়ে ছিলেন শাখারভ সরকার। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি প্রার্থীর এগিয়ে থাকা, অনেক সমীকরণ বদলে দিতে পারে। দ্বিতীয় রাউন্ডের শেষেই ৮৮০১ ভোটে এগিয়ে যান রেজিনগরের বিজেপি প্রার্থী। দ্বিতীয় রাউন্ডে আবদুল্লাহিল কাফি ৭১০ ভোটে এগিয়ে থাকলেও পরের রাউন্ডেই দুই নম্বরে উঠে আসেন হুমায়ূনের ছেলে ও এজেইউপি প্রার্থী গুলাম নবি আজাদ। রেজিনগরে উপনির্বাচনের দিন সাতসকালে পুলিশকে হুমকি দেন নওদার বিধায়ক হুমায়ূন কবীর। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ১২ ঘণ্টা পর তাঁকে ছাড়া হয়। কংগ্রেসও ভোটচুরির অভিযোগ করে বিক্ষোভ করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পুরর্নির্বাচনের দাবি করেন।
#WATCH | Nandigram, West Bengal: Visuals of BJP workers celebrating as the party candidate Hasirani Rath leads in the Nandigram Assembly constituency by-election. https://t.co/EBz0YG1LjM
— ANI (@ANI) October 9, 2026
এদিকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২০১৬ সালে, ২০২১ সালের রেকর্ডও ভেঙে যাবে এবারের এই উপনির্বাচনে। সকাল সাড়ে এগারোটার মধ্যে ৪১,৫০০ ভোটে বিজেপি প্রার্থী হাসিরানি রথ এগিয়ে যেতেই গণনাকেন্দ্রে গেরুয়া আবীর খেলা শুরু বিজেপি কর্মীদের। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী নাম প্রত্যাহার করায় এখানে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকেই সমর্থন করেছে মমতা তৃণমূল। তবে রেজিনগরে প্রার্থী দিয়েছে তাঁরা। তাঁদের প্রার্থী রবিউল আলম চৌধুরী সেভাবে খাতাই খুলতে পারেননি। এদিকে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের অবস্থান আরও খারাপ। দুই কেন্দ্রেই সবার শেষে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।
