বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শ্য়ামপুকুরে বিজেপি কার্যালয়ে হামলা, ছেঁড়া হল ফেস্টুন, ব্য়ানার

30 September, 2026 7:39 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা,কলকাতা:‌ উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়কের কার্যালয়ে দুষ্কৃতী হামলা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েঠে গতকাল গভীর রাতে ৩০ নম্বর যতীন্দ্রমোহন অ্য়াভিনিউ অর্থাৎ শ্যামপুকুরের বিজেপি বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তীর কার্যালয়ে এই ভাঙচুর ও তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। বুধবার সকালেও দলীয় কাজ করার জন্য বিজেপির স্থানীয় কর্মীরা বিধায়কের কার্যালয় খুলতে আসেন। কার্যালয়ে পৌঁছেই তাঁরা দেখেন, অফিসের বাইরে ও ভেতরে থাকা একাধিক দলীয় ফেস্টুন, ব্যানার এবং বিজেপির দলীয় প্রতীক ছিঁড়ে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। বিশেষ করে, ফেস্টুনে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তীর ছবির মুখ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখা মাত্রই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কার্যালয়ের সামনে বহু দলীয় কর্মী-সমর্থক ভিড় জমান।

ঘটনার খবর পেয়েই ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি বিরোধীরাই রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে গভীর রাতের অন্ধকারে এই হামলা চালিয়েছে। এলাকায় দলীয় বিধায়কের জনপ্রিয়তা ও বিজেপির সামাজিক সক্রিয়তায় ভীত হয়েই বিরোধী রাজনৈতিক দল এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব সংঘটিত করেছে বলে দাবি করেন তাঁরা। ঘটনার প্রতিবাদে বিধায়ক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবেদন

UTSAB RC