বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ককপিটে দুই পাইলটের রক্তারক্তি কাণ্ড!‌ বরাত জোরে বাঁচলেন ১৮০ যাত্রী

30 September, 2026 6:35 PM Lopa Bhowmik
শেয়ার করুন

জেরুজালেম:‌ দুবাই থেকে ইজরায়েলের দিকে উড়ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইদুবাইয়ের FZ1073 নম্বর বিমানটি। ককপিট থেকে প্রথমে সাধারণ জরুরি সংকেত এবং ঠিক পরেই হাইজ্যাক সংকেত পাঠানো হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে। তারপর আচমকাই বিমানটি ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে এক ধাক্কায় ১৬ হাজার ৬০০ ফুটে নেমে আসে। এরকম অবস্থায় বিমানটিকে উদ্ধার করতে যুদ্ধবিমান মোতায়েন করে ইজরায়েল সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তারপরই প্রকাশ্যে আসে আসল কারণ। জানা যায়, বিমান ছিনতাই নয়। জানা যায়, বিমানটির দুই পাইলটের মধ্যে ককপিটে থাকা অবস্থাতেই বপচসা শুরু হয়। পরবর্তীতে তা গড়ায় হাতাহাতিতে। এরমধ্যেই এক পাইলট অপরজনকে ফোল্ডিং ছুরি দিয়ে আঘাত করেন। চেঁচামেচির শব্দে হকচকিয়ে যান যাত্রীরা। তাঁরা কেউ কেউ ককপিটে ছুটে যান। দরজা খুলতেই দেখা যায় ভেতরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। বিমানের কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী আক্রমণকারী পাইলটকে চেপে ধরে পরাস্ত করেন। জানা গেছে দুই পাইলটই ওমানের নাগরিক। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইজরায়েলি গণমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তাদের একটি সূত্রের দাবি, দুই পাইলটের মারামারিক সময় একজন বিমানটির দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। অন্যজন বাধা দিতে গেলেই ছুরির আঘাত করা হয়। ধারণা, হাতাহাতির সময়ই কোনওভাবে হাইজ্যাক কোড অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। জানা গেছে, বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে নামানোর পর যাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সে দেশের প্রশাসন। ইজরায়েলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সময় মত ঘটনা সামাল দেওয়া না গেলে ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মতো ঘটতে পারত।

প্রতিবেদন

Lopa Bhowmik