বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

উত্তরপ্রদেশের ফতেপুরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

28 September, 2026 7:52 PM Lopa Bhowmik
শেয়ার করুন

ফতেপুর (উত্তরপ্রদেশ): সোমবার সকালে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ি। উত্তরপ্রদেশের ফতেপুরের মালওয়া কসবা এলাকায় এই ঘটনায় নিমেষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলপিজি সিলিন্ডার ফেটে মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একটি দোতলা পাকা বাড়িটি। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে একই পরিবারের বেশ কয়েকজন চাপা পড়েন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, মালওয়া কসবা এলাকার বাসিন্দা সুরেশ গুপ্তা পেশায় একজন ফল ও সবজি বিক্রেতা। প্রতিদিনের মতোই সোমবার তাঁর বাড়িতে পরিবারের সদস্যরা রান্না করছিলেন। সেই সময় হঠাৎই এলপিজি সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে পুরো দোতলা বাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশে যায়। ধসে পড়া দেওয়াল ও ছাদের নীচে আটকা পড়েন পরিবারের সদস্যরা। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ধ্বংসস্তূপের নীচে অন্তত ৫ থেকে ৬ জন মানুষ চাপা পড়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ইতিমধ্যেই ২ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত তাঁদের কাছের একটি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা অন্তত ৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়া মাত্রই মালওয়া থানার পুলিশ, দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছায় বিশেষ উদ্ধারকারী দলও। ভারী ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষদের বাইরে বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ক্রেন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কংক্রিটের স্ল্যাব সরানোর কাজ চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিবারটির খোঁজ নেন। তিনি জেলা প্রশাসন ও উদ্ধারকারী দলকে দ্রুত উদ্ধারকাজ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে মেডিকেল কলেজের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik