বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিজেপি সংগঠনের পরিস্থিতি দেখতে দু’দিনের সফরে রাজ্যে এলেন নীতীন নবীন

27 September, 2026 1:08 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:  দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ঘিরে বিমানবন্দরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। নীতিন নবীনের সফরকে কেন্দ্র করে রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে।

এই সফরে রাজ্য পদাধিকারী, জেলা নেতৃত্ব, সাংসদ-বিধায়ক এবং দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সংগঠনের বর্তমান পরিস্থিতি, দল ও সরকারের মধ্যে সমন্বয় এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা।

 

প্রতিবেদন

Sandipan Saha