বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোর আগেই রাজ্য পুলিশে রদবদল

26 September, 2026 4:59 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিকের জয়েন্ট সিপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, দেবেন্দ্র প্রকাশ সিংকে কলকাতার অ্যাডিশনাল সি পি বা অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে আইজি, আইবি, উত্তরবঙ্গ করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে গোয়েন্দা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব সামলাবেন তিনি। তাঁর জায়গায় কলকাতার অ্যাডিশনাল সি পি হচ্ছেন সুধীর কুমার নীলকান্তম। তিনি এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের আইজিপি ছিলেন। স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর নীলু শেরপাকে আইজিপি করা হয়েছে। এসসিআরবির আইজিপি হচ্ছেন শঙ্খশুভ্র চক্রবর্তী। তিনি এত দিন পশ্চিমবঙ্গ পুলিশের হোম গার্ডের আইজি ছিলেন। সুখেন্দু হীরাকে ডিআইজি অর্থাৎ নিরাপত্তা বিভাগের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ থেকে কলকাতার জয়েন্ট সি পি করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের নিরাপত্তা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব সামলাবেন তিনি। ড. ভোলানাথ পান্ডেকে গোয়েন্দা শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ থেকে কলকাতা ট্র্যাফিকের জয়েন্ট সি পি করা হয়েছে। তাঁর জায়গায় ডিআইজি, আইবি হচ্ছেন এতদিন কলকাতা পুলিশের জয়েন্ট সি পি পদে থাকা সূর্যপ্রতাপ যাদব। আইপিএস দেবর্ষি দত্তকে ডিআইজি পদ থেকে সরিয়ে জয়েন্ট সি পি করে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনেও একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। কৌস্তুভদীপ্ত আচার্য এতদিন দার্জিলিংয়ের অ্যাডিশনাল এস পি ছিলেন। তাঁকে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অ্যাডিশনাল এস পি করা হয়েছে। পাশাপাশি সালিমা লামাকে আইআর দ্বিতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসারের পদ থেকে আলিপুরদুয়ার জেলা পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণিমা শেরপা এসএপি-র ১২তম ব্যাটালিয়নের ডেপুটি কম্যান্ডিং অফিসার ছিলেন। তিনি কালিম্পং জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন। অভিষেক রায়কে মালদার অ্যাডিশনাল এস পি পদ থেকে সরিয়ে বীরভূমের অ্যাডিশনাল এস পি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত রাজ্যের।

প্রতিবেদন

Lopa Bhowmik