বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধার, আটক ১

25 September, 2026 12:58 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধারের ঘটনা। ব্যাংকক থেকে কলকাতায় আসা রবিভূষণ তিওয়ারি নামে এক যাত্রীর কাছে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্যাংকক থেকে সোনা নিয়ে কলকাতায় এসে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর রবিভূষণ তিওয়ারিকে আটক করে NSCBI থানার পুলিশ। আগে থেকেই খবর থাকায় পুলিশ নজরদারি করছিল। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবারও কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করেই রবিভূষণ তিওয়ারির বিষয়ে পুলিশ তথ্য পেয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনায় একটি বড়সড় সোনা পাচারচক্রের যোগসূত্রের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে ব্যাংকক থেকে কলকাতা- এই রুটে বড়সড় সোনা পাচারচক্রের তথ্য সামনে এসেছে। এছাড়াও কয়েকজন শুল্ক দপ্তরের আধিকারিকের সঙ্গে এই চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং সোনা পাচারের পিছনে বিদেশি কোনও চক্র কাজ করছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রতিবেদন

UTSAB RC