বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

স্কুলের পাশ দিয়ে ডিজে, শব্দের দাপটে অসুস্থ হয়ে মৃত্যু খুদের

23 September, 2026 5:49 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, লখনউ:‌ স্কুলের সামনে দিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল গণেশ বিসর্জনের শোভাযাত্রা। কানফাটানো সেই শব্দে ঘাবড়ে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল স্কুলের এক খুদে পড়ুয়ার। উত্তরপ্রদেশের লখনউয়ের বলরামপুরের ঘটনা। মৃত ওই ছাত্রীর নাম বৈষ্ণবী মিশ্র। সে একটি বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। সোমবার স্কুল চলাকালীন পাশের রাস্তা দিয়ে একটি গণের পুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। সেই শোভাযাত্রায় ব্যাপক জোরে বাজছিল ডিজে বক্স। শব্দের তীব্রতা এতটাই ছিল যে এলাকার বাড়িঘরের দরজা, জানলা পর্যন্ত কাঁপছিল। সেই শব্দে ঘাবড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বাষ্ণবী। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের অভিযোগ, ডিজে বক্সের কান ফাটানো শব্দে ভয় পেয়েই মৃত্যু হয়েছে বৈষ্ণবীর। তাদের দাবি, মোট তিনবার হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল শিশুটির। তিনবারের সময় বিষয়টি গুরুতর হয়ে যায়। যদিও শিশুটি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছে নাকি অন্য কোনও পুরনো শারীরিক সমস্যা ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে স্কুলের ম্যানেজার আশিস চতুর্বেদী জানিয়েছেন, স্কুলে যাওয়ার পর থেকে সুস্থই ছিল বৈষ্ণবী৷ বন্ধুদের সঙ্গে রোজকার মতো খেলাধুলো এবং ক্লাসে পড়াশোনাও করছিল সে৷ স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার ভিডিও। সেখানে দেখা গেছে, ক্লাসে বই হাতে ঘুরছেন শিক্ষিকা। বৈষ্ণবী তার বেঞ্চের সামনে দাঁড়িয়ে এক সহপাঠীর সঙ্গে কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পিছনের বেঞ্চে মাথা রেখে পড়ে যায় সে। কেউ কিছু বুঝে ওঠার আগে সে নিজেই মাথা তুলে উঠে বসে। কিন্তু ফের মাথা নীচু করে বেঞ্চের তলায় পড়ে যায়।
সেই সময় ক্লাসে উপস্থিত থাকার শিক্ষিকা জানিয়েছেন, ডিজের শব্দে অনেক পড়ুয়া নাচতে শুরু করেছিল। তাদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। তখনই অসুস্থ হয়ে পড়ে বৈষ্ণবী।

প্রতিবেদন

Lopa Bhowmik