বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শেষ বল পর্যন্ত লড়াই জাপানের, ২ রানে জয়ী ভারত

22 September, 2026 4:59 PM Sandipan Saha
শেয়ার করুন

কান্তো, (জাপান):বৃষ্টির জন্য ভারত ও জাপানের প্রথম টি-২০ ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ম্যাচ নেমে আসে মাত্র ৫ ওভারে। আর সেই পাঁচ ওভারেই ভারতকে শেষ বল পর্যন্ত চাপে রাখল জাপান। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ রানে জয় পেল ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রান তোলে ভারত। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ১৬ রান। সঞ্জু স্যামসন করেন ৯ রান। জাপানের বোলাররা ভারতীয় ব্যাটিংকে বড় রান তুলতে দেননি। পর পর উইকেট পড়ায় ভারতের রানের গতি স্লথ হয়ে যায়।

জয়ের জন্য ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাপানও লড়াই ছাড়েনি। পাঁচ ওভারে তারা ৩ উইকেটে ৩০ রান করে। শেষ ওভারে জয়ের জন্য জাপানের প্রয়োজন ছিল ৮ রান। সেই সময় বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অক্ষর প্যাটেল। শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ভারতের জয়কে নিশ্চিত করেন। রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারত ।

শেষ বল পর্যন্ত উত্তেজনা বজায় ছিল। মাত্র দুই রানের ব্যবধানে জয় পেলেও জাপানের লড়াই আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অগ্রগতির একটি উল্লেখযোগ্য ছবি তুলে ধরল। দুই দলের এটিই ছিল পুরুষদলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াই করে প্রশংসা অআদায় করে নিয়েছেন জাপানি ক্রিকেটাররা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শ্রেয়স আয়ার।

 

প্রতিবেদন

Sandipan Saha