বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা হোয়াইট হাউসে, চালু ট্রাম্প টেলিভিশন

22 September, 2026 4:44 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক:‌ নজিরবিহীন সিদ্ধান্ত আমেরিকার পাঁচটি বড় টেলিভিশন নেটওয়ার্কের। Fox News, ABC News, CBS News, CNN এবং NBC News জানিয়ে দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও খবর তারা সম্প্রচার করবে না। গত শুক্রবারের ঘটনা। হঠাৎই আমেরিকার তিনটি অন্যতম সেরা সংবাদমাধ্যমের সাংবাদিকদের জন্য হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে দেন ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল CNN, MS NOW, Politico-র সাংবাদিকরা ভুয়ো এবং মনগড়া খবর সম্প্রচার করছে বেশ কিছুদিন ধরে। তাই এই তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের তিনি আর সাদা বাড়িতে ঢুকতে দেবেন না। এরপর ফের সোমবার CNN–এর এক সাংবাদিক ‘টিভি পুল’ কভার করতে গেলে তাঁকে গেটের সামনেই আটকে দেন ট্রাম্পের নিরাপত্তারক্ষী। তারপরই পুল কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আমেরিকার বড় পাঁচটি টিভি নেটওয়ার্ক। অন্যদিকে সেদিনই ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করেছে MS NOW, CNN, Politico। তাঁদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তাদের দাবি, সংবাদমাধ্যম কী রিপোর্ট করবে, তার ওপর আমেরিকার প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি চ্যানেলগুলির অভিযোগ, কোনও নোটিস ছাড়াই সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়ালও বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট।
এদিকে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ করে আমেরিকায় চালু করা হল ট্রাম্প টেলিভিশন। ২৪ ঘণ্টার এই চ্যানেলের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্টের যাবতীয় কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ ভিডিও দেখা যাবে। হোয়াইট হাউস তার অফিসিয়াল অ্যাকাউন্টে জানিয়েছে, ট্রাম্প টিভি একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। প্রতিদিন, ২৪ ঘণ্টা চালু থাকবে। জানা গেছে, এই চ্যানেলের উদ্বোধনে ডোনাল্ড ট্রাম্পের পুরোনো ভাষণ, তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান, বিভিন্ন সরকারি ঘোষণার ছবি সম্প্রচার করা হয়।

প্রতিবেদন

Lopa Bhowmik