বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সিনেমাহলে হেনস্তার শিকার চিকিৎসক দম্পতি, গ্রেপ্তার ৬

21 September, 2026 7:48 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে চরম হেনস্তার মুখে পড়লেন এক চিকিৎসক দম্পতি। ছ’জন মদ্যপ যুবকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ ছ’জনকেই গ্রেপ্তার করেছে। ধৃতদের জেরা করে আরও তথ্য বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বাঁশদ্রোণীর বাসিন্দা ওই চিকিৎসক দম্পতি রবিবার সন্ধ্যায় সিনেমা দেখতে মলে গিয়েছিলেন। অভিযোগ, ছ’জন যুবক সিনেমাহলে তাঁদের উত্ত্যক্ত করে। অভিযোগ, যুবকেরা মদ্যপ ছিল এবং মহিলাকে লক্ষ্য করে কুমন্তব্য করে। মহিলার দাবি, ওই যুবকদের সঙ্গে বেশ কয়েকজন বান্ধবীও ছিলেন, যাঁরা তখন প্রেক্ষাগৃহের ভিতরে ছিলেন। মহিলা যুবকদের অভব্য আচরণের প্রতিবাদ করেন। সেই সময় প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসেন ওই যুবকদের বান্ধবীরা। পাল্টা চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তাঁরা। অশান্তির মধ্যেই প্রেক্ষাগৃহের কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন এবং কসবা থানায় খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ পৌঁছয়। মহিলার অভিযোগ, পুলিশের সামনেও যুবকেরা চিকিৎসক দম্পতিকে গালিগালাজ করে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে ছ’জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:  হাওড়া স্টেশনে উদ্ধার ৬৭ লক্ষ টাকা, গ্রেপ্তার ১

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ। সকলকে কসবা থানায় নিয়ে যাওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২), ৩(৫), ৭৯, ৭৪ ও ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ওই চিকিৎসক দম্পতি। অ্যাক্রোপলিস মলের মতো অভিজাত জায়গায় এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদন

UTSAB RC