বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

SIR: বিচারাধীন ৩৭ লক্ষের বেশি আপিল, হলফনামায় আবেদনের ধরন স্পষ্ট করল না কমিশন

19 September, 2026 3:26 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে এসআইআর-সংক্রান্ত আবেদনের সংখ্যা নিয়ে নির্বাচন কমিশন যে হলফনামা দিয়েছে, তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া ওই হলফনামায় মোট আবেদনের হিসাব থাকলেও, কোন ধরনের আবেদন কতগুলি, তার আলাদা উল্লেখ নেই।

কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৩৮,২০,৬৮৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র ১,০২,২৩১টি। বাকি ৩৭,১৮,৪৫২টি আবেদন বিচারাধীন। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ২০২৬ সালের ৭ আগস্ট পর্যন্ত ৩৪.১৩ লক্ষ ফর্ম-৬ আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছে কমিশন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এই ফর্মই ব্যবহার করা হয়।

সুপ্রিম কোর্টের সামনে অন্যতম মূল প্রশ্ন ছিল, এসআইআর-এ নাম বাদ যাওয়া কতজন ফের নাম তোলার আবেদন করেছেন এবং নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে কতগুলি আপত্তি জমা পড়েছে। কিন্তু হলফনামায় এই দুই ধরনের আপিলের পৃথক হিসাব দেওয়া হয়নি। ফলে বিচারাধীন মামলাগুলির প্রকৃতি কী এবং কোন ধরনের আবেদনকে আগে গুরুত্ব দেওয়া দরকার, তা বোঝা কঠিন হচ্ছে। ট্রাইব্যুনালে আটকে থাকা নামগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহননের বেঞ্চ কমিশনকে জানাতে বলে, এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে। তারই জবাবে এই হলফনামা জমা দেয় কমিশন।

এসআইআর চলাকালীন অ্যানম্যাপড ভোটারদের মামলা নিষ্পত্তির জন্য বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিচারকদের নিয়োগ করা হয়েছিল। সেই প্রক্রিয়ার পর প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। তাঁদের আবেদন শোনার জন্য কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করে দেয়। কিন্তু সেখানে কাজ এগোচ্ছে ধীর গতিতে, কমিশনের পরিসংখ্যানেই তা স্পষ্ট। সব আপিলের নিষ্পত্তি কবে হবে, তাও পরিষ্কার নয়। এদিকে ২৬-এর বিধানসভা নির্বাচন মিটে গেলেও ভোটের কাজ ফুরোয়নি। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। পুজোর পর কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন। আর বছর ঘুরলেই রাজ্যের বাকি পুরসভাগুলিতেও ভোট।

প্রতিবেদন

UTSAB RC