বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘‌সদারাম’‌ নাম নিয়ে হরিদ্বারে চায়ের দোকান চালাচ্ছিলেন সুরেন্দ্র কোলি!

19 September, 2026 3:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, হরিদ্বার:‌ নিঠারী হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়া সুরেন্দ্র কোলির রহস্যমৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। জানা গেছে, দিন ২৫ আগেই হরিদ্বারে গিয়েছিলেন সুরেন্দ্র। তখনই এক বন্ধুর বাড়িতে জয় কাশ্যপ নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। জয় পুলিশকে জানিয়েছেন, সুরেন্দ্র নিজেকে ‘সদারাম’ বলে পরিচয় দিয়েছিলেন। জানিয়েছিলেন তিনি আলমোরার বাসিন্দা। সেখানেই তার পরিবার থাকে। সুরেন্দ্রই জয়কে বলেছিলেন তার একটা থাকার জায়গার দরকার। দরকার একটা কাজেরও। জয়ই এরপর সুরেন্দ্রকে রোশনাবাদে থাকার বন্দোবস্ত করে দেন। কিন্তু সেখানে বাড়ি ভাড়ার সময় বাড়িওয়ালা আধার কার্ড দেখতে চাইলে সুরেন্দ্র ওরফে সদারাম সেখান থেকে চলে যান। তারপর হরিদ্বারেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। জয় জানিয়েছেন, ‘‌সদারাম’‌ তাকে বলেছিলেন হরিদ্বারে একজন পরিচিতের চায়ের দোকান আছে। তিনি সুরেন্দ্রকে সেই দোকান দেখাশোনার ভার দিয়েছেন। জয়ের দাবি, এরপর থেকে আর সেভাবে ‘‌সদারাম’‌–এর সঙ্গে যোগাযোগ হয়নি তার। এমনকি সদারামই যে নিঠারি কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কোলি, এই বিষয়টিও তিনি ঘুণাক্ষরে জানতেন না।
এদিকে পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে, মাস দেড়েক আগে উত্তরাখণ্ড থেকে রোশনাবাদে গিয়েছিলেন কোলি। হরিদ্বারে যাওয়ার আগে একটি কারখানায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। কিন্তু তা অল্প কিছুদিনের জন্য। এরপর ধর্মেন্দ্র কৌশিক নামে একজন তাকে একটি আবাসনের নিরাপত্তারক্ষীর কাজ পাইয়ে দেন। কিন্তু সেই কাজও টেকাতে পারেননি সুরেন্দ্র। শেষে হরিদ্বারে যান কোলি। মারা যাওয়ার মাত্র তিন দিন আগে লালমাতা মন্দিরের উল্টোদিকে ধর্মেন্দ্র কৌশিকেরই একটি দোকান ভাড়া নিয়ে চা বিক্রি শুরু করেন। শুক্রবার সকালে সেই দোকান থেকেই কোলির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কিন্তু কেন সুরেন্দ্র নাম পাল্টে হরিদ্বারে গিয়েছিলেন? কেন একাধিকবার কাজ বদলেছিলেন? কেনই বা রোশনাবাদ থেকে হরিদ্বারে চলে গেলেন? এরকম একগুচ্ছ প্রশ্নই এখন ভাবাচ্ছে পুলিশকে।

প্রতিবেদন

Lopa Bhowmik