বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জন্মদিনের কেক মাখানো নিয়ে বিবাদ, বন্ধুকে খুন জম্মুতে

18 September, 2026 4:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, জম্মু: জন্মদিনের আনন্দ মুহূর্ত। আকস্মিক সেই মুহূর্ত পরিণত হল রক্তাক্ত ঘটনায়। জম্মুর জানিপুর থানার লোয়ার রূপনগর এলাকায় জন্মদিনের কেক মাখানোকে কেন্দ্র করে বচসার জেরে এক বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে খুন করার অভিযোগ উঠেছে জন্মদিনের মূল আয়োজক নীরজ ওরফে অংশুর বিরুদ্ধে। ঘটনায় নীরজ এবং তাঁর ভাই রিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে জন্মদিন পালন করছিলেন নীরজ ও তাঁর বন্ধুরা। সেখানে ছিলেন পবন নায়ার ওরফে সমীর সহ আরও কয়েকজন। কেক কাটার সময় পবন নীরজের মুখে কেক মাখিয়ে দেন। তা নিয়েই দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। বন্ধুরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অভিযোগ, নীরজ উত্তেজিত হয়ে পড়েন।
অভিযোগ, এরপর নীরজ তাঁর সঙ্গে থাকা একটি ধারালো অস্ত্র বের করে পবনের ঘাড়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পবনকে তাঁর বন্ধুরা জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত পবন নায়ার ওরফে সমীরের বয়স ৩৫ বছর। তিনি সাম্বা জেলার বারি ব্রাহ্মণা এলাকার বাসিন্দা বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত নীরজ নর্দানি, দোমানা এলাকার বাসিন্দা। পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik