বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গণেশ পুজোয় নজরকাড়া হার নীতা আম্বানির

15 September, 2026 8:01 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মুম্বই: অ্যান্টেলিয়ায় গণেশ আরাধনা নতুন কিছু নয়। ফি বছরই সাড়ম্বরে গণপতি অর্চনা হয় আম্বানিদের বাড়িতে। যেখানে হাজির থাকে প্রায় গোটা বলিউড। তবে এবছরের গণেশ পুজোয় ফ্যাশনে মাতিয়ে দিলেন মুকেশ–পত্নী নীতা। নীতার ফ্যাশনে রাজকীয়তার ছোঁয়া বরাবরই আলোচনার বিষয়। তবে এবার যেন সেই আলোচনাকে কয়েকগুণ বাড়িয়ে দিল তাঁর গলার নেকলেসটি। গলা থেকে কাঁধ ছাপিয়ে বুকের ওপর পর্যন্ত নেমে আসা এক বিরাট, রাজকীয়, নজরকাড়া নেকপিস। সোনা, হিরে, চুনি, পান্নাসহ দুর্মূল্য রত্নে খচিত এই হার এক অনন্য শিল্পকর্ম। যা দেখতে অনেকটা প্রাচীন যোদ্ধাদের বর্মের মতো। শাড়ি ও ব্লাউজের ওপর পুরো নেকলেসটির সূক্ষ্ম জাদাউ কারুকাজ এক রাজকীয় আবহ তৈরি করেছিল।
সঙ্গে ছিল ভারী কারুকাজ করা সোনার কানপাশা আর হাতে হিরে এবং চুনীর কারুকাজ করা চূড়। আঙুলে ছিল বিশাল বড় হিরের তৈরি আংটি। এর সঙ্গে নীতা বেছে নিয়েছিলেন কমলা আর ম্যাজেন্টার মিশেলে তৈরি সিল্কের শাড়ি। ডুয়েল টোনের এই শাড়ির পাড়ে ছিল সোনালি জরির কাজ, বডিতে কোনও মোটিফ ছিল না। কমলা পোটলির সঙ্গে শাড়িটি স্টাইল করেছিলেন নীতা । তবে সবকিছুর ওপরে গিয়ে এদিন জড়োয়া কাজের আদলে তৈরি নীতার বিশাল নেকপিস নিয়ে তুমুল চর্চা চলল দেশজুড়ে।

প্রতিবেদন

Lopa Bhowmik