বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অপরাধ বন্ধে হবিবপুরে নাকা চেকিং

15 September, 2026 7:30 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: শহরের পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে হবিবপুর থানার অন্তর্গত মালদহ নালাগোলা রাজ্য সড়কের আইহো এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে মঙ্গলবার বিকেল থেকে জোর পুলিশি তৎপরতার ছবি নজরে এসেছে। এদিন বিকেল থেকে হঠাৎ করে মালদহ জেলার ট্রাফিক পুলিশের এএসআই জয় চৌধুরীর নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়কে আইহো ব্রিজ এলাকায় নাকা চেকিং শুরু হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের এই তৎপরতা বলে জানা গেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik