বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

BRICS সম্মেলনের ভাইরাল ছবিতে মোদি-পুতিন-জিনপিংয়ের পাশে থাকা রহস্যময় ব্যক্তিটি কে?

13 September, 2026 6:30 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর: ভারত মণ্ডপমে BRICS সম্মেলনের একটি ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাত ধরে রয়েছেন। কিন্তু এই তিন নেতার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকেই সবচেয়ে বেশি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার। সম্মেলনের বিভিন্ন মুহূর্তে মোদির পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাঁকে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মত উঠে এসেছে — কেউ কেউ তাঁর সাজপোশাক নিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকেই বলেছেন, চেহারার চেয়ে তাঁর দায়িত্ব ও দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ।

এই ব্যক্তি আসলে কে? বিশ্বের তামাম নেতৃত্বের মাঝে কেন তাঁর উপস্থিতি? জানা গেছে, তাঁর নাম সিদ্ধার্থ বাবু। তিনি ২০১৭ ব্যাচের একজন IFS আধিকারিক, বাড়ি কেরলের কোচিতে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কূটনৈতিক দোভাষী হিসেবে কাজ করছেন এবং বৈদেশিক মন্ত্রকে ইউরোপ ও ইউরেশিয়া বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে রয়েছেন। স্পর্শকাতর কূটনৈতিক বৈঠকে ভাষাগত ব্যবধান দূর করাই তাঁর মূল কাজ — যেখানে শব্দচয়ন বা সুরের সামান্য পার্থক্যও অনেক কিছু বদলে দিতে পারে।

বিশ্ব কূটনীতির মঞ্চে আসার পথ এতটাও  সোজাসাপটা ছিল না সিদ্ধার্থের জীবনে। প্রথমে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং বেসরকারি ক্ষেত্রেও কাজ করেছেন, ই-কমার্স খাতেও কিছুদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এরপর তিনি UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসেন এবং ২০১৬ সালে সর্বভারতীয় স্তরে ১৫তম স্থান অর্জন করেন — এমন র‌্যাঙ্ক সাধারণত IAS-এর দরজা খুলে দেয়। কিন্তু আন্তর্জাতিক বিষয় ও কূটনীতির প্রতি আগ্রহ থেকেই তিনি বেছে নেন IFS।

২০১৭ সালের ডিসেম্বরে বিদেশমন্ত্রকে যোগ দেওয়ার পর থেকে তাঁর কর্মজীবন বিস্তৃত হয়েছে বিভিন্ন দেশে। নয়াদিল্লিতে অফিসার ট্রেইনি হিসেবে শুরু করার পর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বেজিংয়ের ভারতীয় দূতাবাসে তৃতীয় ও পরে দ্বিতীয় সচিব হিসেবে কাজ করেন — বলাই বাহুল্য যা চিন সম্পর্কে তাঁর কূটনৈতিক অভিজ্ঞতা গড়ে তোলে। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরি কাউন্টিতে কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নয়াদিল্লিতে ফিরে আন্ডার সেক্রেটারি এবং সবশেষে ডেপুটি সেক্রেটারি পদে দায়িত্ব নেন।

কারিগরি শিক্ষা, বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞতা, সিভিল সার্ভিসে শীর্ষস্থানীয় র‌্যাঙ্ক এবং বেজিং ও আমেরিকায় কর্মজীবনের এই মিশ্র অভিজ্ঞতাই সম্ভবত তাঁকে ২০২৬ সালের অন্যতম আলোচিত কূটনৈতিক মুহূর্তে বিশ্বের তিন প্রভাবশালী নেতার পাশে দাঁড় করিয়েছে।

প্রতিবেদন

UTSAB RC