বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বর্ধমান রোড ফ্লাইওভারের নিচে উচ্ছেদ অভিযান

13 September, 2026 2:38 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: ফ্লাইওভার তৈরি হলেই তার নিচে গজিয়ে ওঠে দোকানপাট। শহরজুড়ে দীর্ঘদিনের এই চেনা ছবিতে এবার বদল আনতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। নবনির্মিত বর্ধমান রোড ফ্লাইওভারের নিচে নতুন করে গড়ে ওঠা একাধিক দোকানপাট রবিবার সকালে বুলডোজার চালিয়ে দখলমুক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার ফুটপাত ও সরকারি জায়গা দখল না করার বার্তা দেওয়া হলেও নতুন করে সেখানে দোকানদানি বসতে শুরু করে।

শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষও একাধিকবার জানিয়েছিলেন, নতুন করে ফুটপাত বা সরকারি জায়গা দখল করে ব্যবসা করা চলবে না। এরপরই এদিন বর্ধমান রোডে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম। ফ্লাইওভারের নিচে তৈরি হওয়া দোকানপাট সরিয়ে দেওয়ার পাশাপাশি দখলমুক্ত করা হয় সংশ্লিষ্ট এলাকাও।

পুরনিগমের এই পদক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত করার বার্তা দওয়া হল। কিন্তু অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
উচ্ছেদ অভিযানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করলেও, অনেকেই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন দোকান ভেঙে দিলে তাঁদের জীবিকা চলবে কীভাবে?

প্রতিবেদন

Lopa Bhowmik