বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আগমেশ্বরী মন্দিরে ছিনতাই:‌ পুলিশের জালে চক্রের পাণ্ডা

13 September, 2026 2:59 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: ঐতিহ্যবাহী আগমেশ্বরী মন্দির থেকে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। বিশেষ টিম গঠন করে তদন্ত নেমে ব্যান্ডেল থেকে গ্রেপ্তার ছিনতাইয়ের মাস্টারমাইন্ড অভিযুক্ত মহিলা। জানা গেছে দেশজুড়ে ছড়ানো ছিল তার জাল। ধৃতের নাম গীতা ঘোষ। সূত্রের খবর, কৌশি অমাবস্যার সকালে নদীয়ার শান্তিপুরের আগমেশ্বরী মন্দিরে পুজো দিতে যান অসংখ্য ভক্ত। ভিড়ের মধ্যে পরপর তিনজনের গলা থেকে ছিনতাই হয় সোনার চেন। তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় এক মহিলাকে।

পরবর্তীতে পুলিশের কাছে খবর আসে এই র‌্যাকেটের বিস্তার দেশজুড়ে। গোপন সূত্রে খবর পেয়ে ব্যান্ডেলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। সেখান থেকেই চক্রের মাস্টারমাইন্ড গীতাকে পাকড়াও করা হয়। রবিবার ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।

পুলিশ সূত্রে খবর, আগমেশ্বরী মন্দিরে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার মধ্যে যুক্ত রয়েছে একটি বড় গ্যাং। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অধিকারিক সিদ্ধার্থ মণ্ডল, এএসআই অপূর্ব শর্মাসহ অন্যান্য আধিকারিকদের নিয়ে গড়া হয়েছিল বিশেষ টিম। ঘটনাযর ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে ধরল পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik