বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘‌ভাইপো’‌কে বহিষ্কার ‘‌পিসি’‌ মায়াবতীর

10 September, 2026 5:37 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, লখনউ:‌ সামনেই বিধানসভা ভোট। তার আগেই ভাইপো আকাশ আনন্দকে দল থেকে তাড়ালেন মায়াবতী। এর আগে ভাইপোকে নিয়ে কম টানাপোড়েন করেননি বিএসপি সুপ্রিমো। একসময় তিনি নিজেই আকাশকে তাঁর নিজের উত্তরসূরি ঘোষণা করে দলের সেকেন্ড ইন কম্যান্ড পদে বহাল করেছিলেন। ২০২৩ সালে দলের ন্যাশনাল কো অর্ডিনেটর পদে নিযুক্ত হন আকাশ। উত্তরপ্রদেশ ছাড়া দেশের অন্য সব রাজ্যে দলের সব দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল। আকাশও তাঁর ক্যারিশমা দিয়ে জনপ্রিয়তার পারদ বাড়িয়ে যাচ্ছিলেন। তাঁর এই বিপুল জনপ্রিয়তাই তাঁকে দলের অন্য নেতাদের বিষ নজরে এনে দেয়। জানা যায়, ‘‌পিসি’‌ মায়াবতীও তাঁর এই দ্রুত উত্থানে রাশ টানতে চেয়েছিলেন। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ন্যাশনাল কো–অর্ডিনেটরের পদ থেকে সরানো হয় আকাশকে। এরপর দীর্ঘদিন আকাশকে পদ দেওয়া এবং পদ থেকে সরানো নিয়ে রীতিমত নাটক চলে। রাজনৈতিক মহলের ধারণা, এবার সেই টানাপোড়েনেরই ইতি ঘটল।
এদিকে গত মাসেই দলবিরোধী কাজের অভিযোগে আকাশের শ্বশুরমশাই অশোক সিদ্ধার্থকে দ্বিতীয়বার দল থেকে বহিষ্কার করেছেন মায়াবতী। তারপরই তিনি জানিয়েছিলেন যে, অশোক যদি রাজনীতি থেকে অবসর নেন, তাহলে তিনি ভাইপোকে ফের দায়িত্ব দেওয়ার কথা ভেবে দেখবেন। কারণ, মায়াবতীর ধারণা, শ্বশুরমশাই পরোক্ষে নিয়ন্ত্রণ করেন আকাশকে। তাঁর নিয়ন্ত্রণ থেকে না বেরোলে আকাশ স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। আশ্চর্যের বিষয় হল, শর্ত মেনে নিযেছেন অশোক সিদ্ধার্থ। ঘোষণা করেছেন, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু তারপরও আকাশকে বহিঃষ্কারের সিদ্ধান্তে তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কোনও রকম রাখঢাক না করে মায়াবতী লিখেছেন, ‘‌আকাশ এখন ‘সম্পূর্ণ মুক্ত’। সে সম্পূর্ণভাবে দল এবং দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারছিল না। নিজের পরিবার ও সম্পর্কেই বেশি গুরুত্ব দিচ্ছিল। যে দলের প্রতি পুরোপুরি সমর্পিত নয়, তাঁকে বড় দায়িত্ব দেওয়া যায় না।’‌

প্রতিবেদন

Lopa Bhowmik