অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ইসলামপুরে
সংবাদদাতা, উত্তর দিনাজপুর: অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরের বাবুপাড়া এলাকায়। গ্যাস সিলিন্ডার ফেটে আহত একাধিক। জানা গিয়েছে, আচমকাই একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই সময় বিকট শব্দ শোনা যায় এবং একাধিক গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার জেরে একাধিক ব্যক্তি আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। জরুরি ভিত্তিতে শুরু হয় আগুন আয়ত্বে আনার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বাড়ির সদস্যদের দাবি, আচমকাই আগুন লেগে যায় এবং তাঁরা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ শুনতে পান। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
