শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা কাজল ঘোষ গ্রেপ্তার, আদালতে লক্ষ্য করে ডিম
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা এলাকায় তৃণমূলের দাপুটে নেতা কাজল ঘোষ গ্রেপ্তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমি সংক্রান্ত মামলায় অভিযোগের ভিত্তিতে কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।
কাজল ঘোষের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে ও কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার, সেই বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
এদিকে রবিবার কাজলকে শিলিগুড়ি আদালতে পেশ করার সময় তুমুল উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। কাজল ঘোষকে লক্ষ্য করে একদল যুবক ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। পাশাপাশি তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। আচমকা এই ঘটনায় সেখানে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোপকারীদের আটক করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, রাজ্যের পালাবদলের আগে শিলিগুড়ি মহকুমার রাজনীতিতে তৃণমূলের পরিচিত মুখ ছিলেন কাজল ঘোষ। জমি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
