বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‘ভাবিনি বেঁচে ফিরব’, নেপালের ত্রিশূলীতে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক

04 September, 2026 2:50 PM UTSAB RC
শেয়ার করুন

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর: তখন প্রকৃতির ধ্বংসলীলা চলছে। ভেসে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। সেই সময় জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে পড়েছিলেন শ্রমিকরা। টানা ন’দিন ওই সুড়ঙ্গেই আটকে থাকার পর শুক্রবার দুই ব্যক্তিকে উদ্ধার করল সেনাবাহিনী। ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের মেকানিক ফোরম্যান পদে কাজ করতেন সঞ্জয় শাহ। প্রকল্পের মেকানিক্যাল সুপারভাইজার কবীর মহারাজনকেও উদ্ধার করা হয়েছে।দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেমন ছিল সেই রোমহর্ষক ন’দিনের অভিজ্ঞতা।

সুড়ঙ্গ থেকে বেরিয়ে নেপালি সেনার মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেন সঞ্জয়। তাঁর দায়িত্ব ছিল সবাইকে সুরক্ষিত করে সুড়ঙ্গ থেকে বের করা। সে দিন সুড়ঙ্গ থেকে বাকি শ্রমিকদের নিরাপদে বার করতে গিয়েই তিনি নিজে আটকে পড়েছিলেন। সবাইকে উদ্ধার করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে যায়। বানের খবর পেয়েও সময়মতো সুড়ঙ্গ থেকে বেরোতে পারেননি সঞ্জয়। তাঁর কথায়, ‘‘আমি কন্ট্রোলরুমে কাজ করছিলাম। প্রত্যেকের প্রাণ বাঁচানো আমার দায়িত্ব ছিল।”

সকালে ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতে নেমে শ্রমিকরা শোনেন হড়পা বান আসছে। সুড়ঙ্গটি অনেকটাই গভীর ছিল। সঞ্জয় শাহ নিজে না পালিয়ে বাকিদের বাঁচানোর জন্য সুড়ঙ্গে ঢোকেন। সবাইকে দৌড়তে বলেছিলেন তিনি, কিন্তু তিনি নিজে আর সুড়ঙ্গ থেকে বেরোতে পারেননি। এই ৯ দিন সুড়ঙ্গের মধ্যে কী করছিলেন? সঞ্জয় শাহ জানান,এই ক’দিন উপরে কী হয়েছে তারা জানতে পারেননি, কিন্তু আঁচ পেয়েছিলেন। অধিকাংশ সময় তাঁরা ঈশ্বরের মন্ত্র জপ করছিলেন। বেঁচে সুড়ঙ্গ থেকে বেরোতে পারবেন, ভাবেননি। সঞ্জয় ও কবীরকে উদ্ধার করা হলেও তাঁদের আশঙ্কা সুড়ঙ্গের মধ্যে আরও অনেক শ্রমিক আটকে আছেন।

 

প্রতিবেদন

UTSAB RC