বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মালদহে পুলিশের হানা, ৪০ লক্ষ টাকার ওষুধ উদ্ধার

04 September, 2026 12:37 PM UTSAB RC
শেয়ার করুন

মালদহ: পুরাতন মালদহে একটি ওষুধের গোডাউনে হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী। সেই সঙ্গে অবৈধভাবে মজুত রাখা পেইনকিলার ওষুধের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে বেহুলা ব্রিজ সংলগ্ন একটি কুরিয়ার পরিষেবার গোডাউনে হানা দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গোডাউনে ওষুধ মজুত রাখার ক্ষেত্রে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদহ থানার পুলিশ বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সাইন খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া ওষুধের বৈধতা, মজুতের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদন

UTSAB RC